ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় সারাদেশে ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮১ জনে। মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।


একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এর আগের দিন শনিবার সারাদেশে করোনায় ২ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছিলো আরও ২২৭ জনের শরীরে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।


গত একদিনে ১৯ হাজার ৯২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page

↑